শিল্পী পরিচিতি

লিটন সরকার একজন চিত্রশিল্পী। নারায়ণগঞ্জ ফাইন আর্টস ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (ইউডা) পড়াশোনা করেছেন। দশটিরও বেশি দলগত প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

কাগজে মিশ্র মাধ্যমে কাজ করেন। তাঁর আঁকার ঢং এ অঞ্চলের পরম্পরা থেকে আসা — কালীঘাট পট, লক্ষ্মীসরা ও গাজীর পট; অনুপ্রেরণা কামরুল হাসান। বিষয়ের ভাবনা এসেছে সুফি সাধক, গুরু নানক ও শ্রীচৈতন্যের বোঝাপড়া থেকে।

২০২৫ সালের জানুয়ারিতে ঢাকার কলাকেন্দ্রে তাঁর প্রথম একক প্রদর্শনী ‘পৌরাণিক মন’ অনুষ্ঠিত হয়; কিউরেটর ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান।

শিক্ষা

নারায়ণগঞ্জ ফাইন আর্টস ইনস্টিটিউট
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)

একক প্রদর্শনী

২০২৫ পৌরাণিক মন — কলাকেন্দ্র, ঢাকা (কিউরেটর: ওয়াকিলুর রহমান)

সংবাদমাধ্যম

২০২৫ বণিক বার্তা — “চিরায়ত বাংলার শিল্পবোধ ‘পৌরাণিক মন’”, মুহম্মদ আল মুখতাফি