পৌরাণিক মন
একক প্রদর্শনী · ১০–৩১ জানুয়ারি ২০২৫
কলাকেন্দ্র, ঢাকা
লিটন সরকারের প্রথম একক প্রদর্শনী। বাংলার লোকবিশ্বাসের দেবী, পীর ও তাঁদের বাহনকে প্রচলিত আর্কিটাইপ ভেঙে নতুন রূপকে উপস্থাপন।
শিল্পীর কথা
“যে দেখে আর যা দেখে দুইয়ে মিলেই এক। নিজের ভেতরেই পরমের বাস। গুরু নানক যেমন বলেছেন, তেমনটাই সামনে এনেছেন চৈতন্য। আমি সে দর্শনকে চিত্ররূপে উপস্থাপন করার চেষ্টা করেছি।”
কিউরেটরের কথা
“লিটনের শিল্প তার বিশ্বাসের নিশ্বাসে চর্চিত। প্রতীকবাদে সমৃদ্ধ তার কাজগুলো বুঝতে তার মনের, ভাবনার, বিশ্বাসের গভীর অন্ধকার জগৎ জানা জরুরি।” — ওয়াকিলুর রহমান